1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দল গঠনে একক কর্তৃত্ব চান সাকিব, না হলে নেতৃত্ব ছেড়ে দেয়ার প্রস্তুতি

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

আগেরবারের অভিজ্ঞতা থেকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলকে আগলে রেখেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। নিয়ম জারি করেছিলেন, দলের ভেতরের কথা বাইরে প্রচার করা যাবে না। সব ধরনের বিতর্ক থেকে ক্রিকেটারদের দূরে রাখার চেষ্টা করেছেন তিনি। বাংলাদেশ টি টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক এ নিয়মটা বহাল রাখতে চান দ্বিপক্ষীয় সিরিজেও।

এবার দল গঠন থেকে শুরু করে পরিচালনার ক্ষেত্রেও পূর্ণ স্বাধীনতা চান সাকিব। জাতীয় দল নির্বাচনে কোচ ও অধিনায়কের মতামত নেয়া হয়। নির্বাচক কমিটির সদস্যও তারা। সেদিক থেকে অধিনায়কের হাতে সেরা দলটাই তুলে দেয়ার কথা থাকলেও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দ-অপছন্দের বিষয়টিও পরোক্ষ দল নির্বাচনে ঢুকে পড়ে।
টি টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়েও তেমন কিছু ওজর-আপত্তি ছিল। যদিও প্রস্তুতি টুর্নামেন্ট শেষে বিশ্বকাপে সেরা দলটাই বেছে নেয়া হয়েছে।

বাংলাদেশ দলের একাধিক সূত্র থেকে জানা গেছে, ভবিষ্যতেও জাতীয় দলের খেলা চলাকালে কর্মকর্তাদের দূরে রাখতে চান সাকিব। সাকিব এবং কোচ শ্রীরামের দৃষ্টিতে বাংলাদেশ দল সেরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়ায়। বাইরের কোনো বিতর্ক স্পর্শ করতে পারেনি দলকে।

কিন্তু একটু খতিয়ে দেখলে বিষয়টি অন্যভাবে দেখা যেতে পারে। এই বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে কোয়ালিফাইং খেলা নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে। ভারত-পাকিস্তানের মতো বড় কোনো দলকে হারাতে পারেনি তারা। জিম্বাবুয়ে হারিয়েছে সেমিফাইনালে উন্নীত হওয়া পাকিস্তানকে আর নেদারল্যান্ডসের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করেছে গ্রুপের পঞ্চম দল হিসেবে। সেরা বিশ্বকাপেও বাংলাদেশের অবস্থান ছয় দলের মধ্যে পঞ্চম।
ফলাফলের দিক থেকে যেমনই হোক , সাকিব ব্যক্তিগতভাবে সমালোচিত হয়েছেন ব্রিসবেনে প্রবাসীদের দেয়া সংবর্ধনায় বিতর্কিত মন্তব্য এবং ছবি না তুলে। সিডনিতে বাণিজ্যিক সংবর্ধনায় যোগ দিয়ে হয়েছেন সমালোচিত। যেখানে অধিনায়ক নিজেই টিম রুলস ভাঙেন, সেখানে স্বাধীনতা চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা দূরত্ব থাকবেই।

সাকিবের ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতা দেয়া হলে টেস্ট এবং টি টোয়েন্টি দলকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে চান তিনি। আর স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলে নেতৃত্ব ছেড়ে দেয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। দল নির্বাচন আর পরিচালনায় বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেবেন না সাকিব। সূত্র: সমকাল

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews