সমাজ জাগরণে গণমত- সজাগ এর আয়োজনে প্রেসক্লাব যশোর মিলনায়তনে রোববার দুপুরে পবিত্র মাহে রমযান ও ঈদ উল ফিতর উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজাগ যশোরের সভাপতি সাংবাদিক এস এম সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
সজাগের সাধারণ সম্পাদক কবি কাজী নূর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,সমাজের কম ভাগ্যবান ব্যক্তিদের জন্য কিছু করতে পারা অনেক আনন্দের ব্যাপার।
সমাজের সর্বস্তরে বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সামাজিক অস্থিরতা ক্রমান্বয়ে কমতে বাধ্য। আজকে যারা এ আয়োজন করলেন তাদেরকে আমি সাধুবাদ জানাই।
আশা করি আগামীতে তারা আরো বৃহৎ পরিসরে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে সজাগের পক্ষ থেকে অর্ধ শতাধিক ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়,
সাইফুল ইসলাম সজল, সজাগের সহ- সভাপতি গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ জসীম উদ্দীন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply