1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আলোচিত এক সন্ত্রাসীকে আটকের পর ছেড়ে দেয়ায় হৈ-চৈ

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

যশোরের শংকরপুর এলাকার ডজন মামলার আসামি আলোচিত এক সন্ত্রাসীকে আটকের পর ছেড়ে দেয়ার ঘটনায় তুমুল হৈচৈ শুরু হয়েছে। স্থানীয়রা রীতিমত ওই আইনপ্রয়োগকারী সংস্থার অভিযানিক অফিসার ও ইনচার্জের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। মোস্ট ওয়ান্টেড ওই সন্ত্রাসীকে আটকের পর ছেড়ে দেয়ার নেপথ্যে আসলে কি রয়েছে তা নিয়েও নানামুখি আলোচনা হচ্ছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার সূত্র জানিয়েছে, গত ৪ নভেম্বর যশোরের শংকরপুর এলাকা থেকে মোস্ট ওয়ান্টেড একজন সন্ত্রাসীকে আটক করে একটি আইন প্রয়োগকারী সংস্থার দুজন এস আই। রাজনৈতিক সেল্টারে থাকা ওই সন্ত্রাসীর বিরুদ্ধে কমপক্ষে এক ডজন মামলা চলমান রয়েছে বলেও ওই সূত্রের দাবি।

স্থানীয়রা জানান, তাদের নানা অভিযোগের প্রেক্ষিতে ওই সন্ত্রাসীকে আটক করে আনা হয়। এরপর তাকে ছাড়িয়ে নিতে চলে নানামুখি দেনদরবার। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। বিভিন্ন সময় ওই সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি, হত্যাচেষ্টা, মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলা চলমান রয়েছে বলেও সূত্র দাবি করেছে।

এদিকে ৪ নভেম্বর আটক হওয়া ওই সন্ত্রাসী একদিন পর এলাকায় ঘুরে বেড়ানোই ঘটনা ফাঁস হয়ে পড়ে। দায়িত্বশীল দুজন এসআই তাকে আটক করে নিয়ে গেলো অনেকের সামনে। আবার সে এলাকায় ঘুরছে। এমন ঘটনা প্রচার হয়ে পড়লে অভিযানিক ওই দুই অফিসার ও ইউনিট প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এলাকায় জোরেসোরে প্রচার হচ্ছে কেন তাকে ছেড়ে দেয়া হল।

আলোচনা হচ্ছে নেপথ্যের কি কারন? রাজনৈতিক সেল্টারের কারণে, নাকি অনৈতিক লেনদেনে ছেড়ে দেয়া হয়েছে? গত কয়েকদিন শহরে এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। আটক করে ছেড়ে দেয়ায় সে আরো বেপরোয়া হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। তারা ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন। একই সাথে ছেড়ে দেয়া সন্ত্রাসীকে আটক দাবি করেছেন।

এদিকে, ওই আইনপ্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট ইউনিটের ইনচার্জ স্বীকার করেছেন একাধিক মামলার আসামি ওই সন্ত্রাসীকে আটক করা হয়েছিল। তবে আটকের সময় তার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। উপরের নির্দেশনায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। নেপথ্যে অনৈতিক লেনদেন কিংবা কোনো নেতিবাচক কিছুই নেই।সূত্র:রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews