যশোরের প্রেসক্লাব চৌগাছা’র আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে যশোর রোডে অবস্থিত প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে ক্লাবের আহ্বায়ক ও দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা থানার ওসি তদন্ত কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব এর সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, প্রেসক্লাব এর সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক পারভেজ,
টিপু সুলতান, মঈন উদ্দীন মঈন, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রকাশক হাবিবুর রহমান সিজার, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রাজু আহমেদ,
প্রভাষক আসিফ ইকবাল রকি, ফারুক আহম্মদ প্রমুখ।এসময় চৌগাছা থানার এস আই মারূফ, বৈষম্য বিরোধী আন্দোলনের উপজেলা শাখার আহ্বায়ক রিদম হাসান রিতম, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা উজ্জ্বল, সাংবাদিক খালেদুর রহমান, এম শাহীনসহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের প্রয়াত সদস্য শাহাদাত হোসেন, দাউদ হোসেন, রেজাউল ইসলাম, এ বি সিদ্দিক মন্টুসহ প্রয়াত চৌগাছার কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক গোলাম মাজেদ, আর এম সাইফুল আলম মুকুল, আহমদ আলী সাহিত্যরত্ন, ওয়াহিদ আলী আনসারী, ওসমান গনি, আতিউর রহমান, মহিউদ্দিন আহমেদ,
মহিদুল ইসলাম মন্টু, শিক্ষাবিদ আব্দুস সালাম, শামসুল হূদা, আলী আকবর, এ কে সফি উদ্দিন সহ সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষাবিদদের স্মরণে দোয়া করা হয়।
এছাড়া বিগত ফ্যাসিবাদী সরকারের হাত থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বীরদের স্মরণেও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহম্মদ।

Leave a Reply