শহরের রেলষ্টেশন মূল গেটের বিপরীত পাশে সুমনের চায়ের দোকানের সামনে বার্মিজ চাকু নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার সময় পুলিশ আব্দুর রহিম নামে এক উঠতি বয়সের যুবককে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃত আসামীর দখল হতে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগী পলাতক ২জনসহ আরো অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আব্দুর রহিম যশোর শহরের খড়কী দক্ষিণপাড়ার আবুল কালামের ছেলে। পলাতক দুই আসামী হচ্ছে, খড়কীর তৌহিদের ছেলে তৌফিক ও খড়কী এমএম কলেজের পাশে নুর মোহাম্মদের ছেলে আকাশ। চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা আব্দুর রহিমকে গ্রেফতার করে।
মামলায় বাদি উল্লেখ করেন,বৃহস্পতিবার ১৩ মার্চ বিকালে গোপন সূত্রে খবর পান শহরের রেলষ্টেশন মুল গেটের বিপরীত পাশে সুমনের চায়ের দোকানের সামনে আব্দুর রহিমসহ তার সহযোগী আরো কয়েকজন বার্মিজসহ চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে ক্ষমতার দাপট দেখানোর জন্য ত্রাস সৃষ্টি করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশে উপস্থিতি টের পেয়ে সেখান থেকে উঠতি বয়সের যুবকেরা পালানোর এক পর্যায় আব্দুর রহিমকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী উল্লেখিতসহ আরো ২জন পালিয়ে যায। আব্দুর রহিমের দখল হতে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করে মামলা দেন।

Leave a Reply