1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর লোন অফিস পাড়া থেকে নগদ ১০লাখ টাকা ৮ ভরি স্বর্ণালংকর চুরির ঘটনায় মামলা

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যশোর লোন অফিস পাড়া থেকে নগদ ১০লাখ
টাকা ৮ ভরি স্বর্ণালংকর চুরির ঘটনায় মামলা

যশোর অফিস :

একটি পরিবারের সদস্যরা প্রতারণার আশ্রয় নিয়ে শহরের লোন অফিস পাড়া এইচ এম,এম রোডস্থ এক বাড়ি হতে কৌশলে নগদ ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকর গায়েব করে দিয়েছে। এ ঘটনায় নিজ মেয়েসহ ওই পরিবারের ৫ সদস্যর বিরুদ্ধে মামলা করেছেন।

মামলাটি করেন, যশোর শহরের লোন অফিস পাড়া এইচ এম এম রোড এলাকার জুম্মা খানের স্ত্রী খাদিজা আক্তার। মামলায় আসামী করেন, শহরের পূর্ব বারান্দীপাড়া জসিম হোসেনের ছেলে মেহেদী হাসান, বাদির মেয়ে মোহতাসিন হাসনাত খান ¯েœহা, সদর উপজেলার শাখারীগাতী গ্রামের বর্তমানে ঢাকা জেলার কাশিমপুর উপজেলার জিরানী বটতলা সরকার মার্কেটের জসিম হোসেনে মেয়ে মোছাঃ লামিয়া খাতুন,পূর্ব বারান্দীপাড়ার আকতার হোসেনের ছেলে জসিম হোসেন, ও জসিম হোসেনের স্ত্রী মোছাঃ তানজিলা বেগম।

মামলায় বাদি উল্লেখ করেন, আসামীগন পরসস্পদলোভী,ঠক,প্রতারক,চৌর্য প্রকৃতির আইন অমান্যকারী ব্যক্তিবর্গ হচ্ছে। মোহতাসিন হাসনাত খান ¯েœহা বাদিনীর মেয়ে। ¯েœহার সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী সবুজ মিয়ার সাথে বাদিনীর পারিবারিক ভাবে বিয়ে ঠিক করে। বাদিনী সবুজ মিয়ার সাথে তার মেয়ে ¯েœহা এর বিয়ে ঠিক হওয়ায় বাদিনী বিয়ের জন্য সরল বিশ^াসে বিভিন্ন সময় তার মেয়ে ¯েœহার কাছে প্রায় ৮ ভরি স্বর্ণের গহনা ও নগদ ১০ লাখ টাকা গচ্ছিত রাখে।

মেহেদী হাসান বাদিনীর মেয়ে বোখারী হাসানের বন্ধু হওয়ার কারনে বাদিনীর বাসায় যাতায়াত করতো। যার কারনে মেহেদী হাসান জানতে পারে যে তার মেয়ে ¯েœহার কাছে টাকা পয়সা,সোনার গহনা আছে ।

সুচতুর মেহেদী হাসানসহ অন্যান্য আসামীরা বাদিনীতে বিভিন্ন প্রলোভনে প্রলোভিত করতে থাকে। মেহেদী হাসান ¯েœহাকে প্রতারণার মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক তৈরী করে। সেই সুবাদে বাদিনীর মেয়ে ¯েœহার সাথে অন্যান্য আসামীদের সখ্যতা গড়ে ওঠে।

এক পর্যায় ¯েœহার কাছে রক্ষিত টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য গত বছরের ২০ ডিসেম্বর বিকাল ৫ টার সময় মেহেদী হাসানসহ অন্যান্য আসামীরা বাদিনীর বসত বাড়িতে আসে এবং বাদিনীর বসত বাড়ির ¯েœহা বসত ঘরের শোকেচের ড্রয়ারে রক্ষিত ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১০ লাখ টাকা মেহেদী হাসানসহ অন্যান্য সকল আসামীরা পরস্পর যোগসাজসে প্রতারণার আশ্রয়ে বিশ^াস ভঙ্গ পূর্বক চুরি করে নিয়ে যায়।

বাদিনী আসামীদের নিকট হতে উক্ত টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে বিজ্ঞ আদালতে মামলা করলে আদালতের নির্দেশে কোতয়ালি থানায় মামলা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews