1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

জাগপা যশোরের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

জাগপা যশোরের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

যশোর অফিস :

জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা) যশোরের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা নার্গিস ইসলাম বলেন, ৭ মার্চের ভাষণে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। বরং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ইতিহাস বিকৃত করেছে। সময় এসেছে প্রকৃত ইতিহাস তুলে ধরার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত।

তিনি বলেন, ৭১-এর চেতনার মতো ২৪-এর চেতনা নিয়েও কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. ইসহক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসূল, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সমন্বয়ক রাশেদ খান, নাগরিক কমিটির নেতা সুয়াইব হুসাইন, ফল ব্যবসায়ী সমিতির যশোর জেলার সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটন,

দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার কবীর নান্টু, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু প্রমুখ।

সভায় বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে বলেন, পিলখানা গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা ও জুলাই গণহত্যার জন্য দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।

জাগপা যশোরের সাধারণ সম্পাদক কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জাগপা নেতা রেজওয়ান বাবু। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ অহিদুজ্জামান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews