1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ

যশোর অফিস :

যশোরের মাহিদিয়া গ্রামে চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জমি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে একদল প্রভাবশালী চক্র তার পৈতৃক জমিতে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দখলে নেওয়ার চেষ্টা করে।

এঘটনায় চেয়ারম্যানের মা সায়িদা ইয়াসমিন (৬০) থানা ও সেনাবাহিনির ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,কয়েকজন ব্যক্তি তার স্বামীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে সেখানে বসতঘর নির্মাণের চেষ্টা করছে।

সাহিদা ইয়াসমিনের স্বামী জীবদ্দশায় ৩৬ শতক জমির মধ্যে ৭ শতক জমি আঃ রউফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরবর্তীতে আঃ রউফ ওই জমি আরও দুই ব্যক্তির কাছে বিক্রি করার সময় কৌশলে জমির অবস্থান পরিবর্তন করে অন্য জমি দখল করেন। বিষয়টি জানাজানি হলে সাহিদা ইয়াসমিনের পরিবার প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাদের হুমকি দিতে শুরু করে।

সাহিদা ইয়াসমিনের ছেলে ইউপি চেয়ারম্যান শামীম রেজা এ বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন,যা বর্তমানে বিচারাধীন।

এর মধ্যে শুক্রবার সকাল ৯টার দিকে বিবাদীরা আইন অমান্য করে সাহিদা ইয়াসমিনের জমিতে জোরপূর্বক প্রবেশ করে ঘর নির্মাণ শুরু করে। বাধা দিতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন সাহিদা ইয়াসমিন।

অভিযুক্ত মো.বাবুল এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।ইউপি সদস্য শামীম রেজা বলেন,তার বাবার ক্রয়কৃত জমি জোর করে ভোগ দখল করতে চাচ্ছে বাবুলগং।

অবৈধ টাকা ব্যয় করে স্থানীয় কিছু ব্যক্তিকে হাত করে এই কাজ করছে তারা। এ ঘটনায় তিনি উৎকন্ঠা প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনির কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজি বাবুল বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews