1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর জেলা ছাত্রদলের নেতা হাশেম আলী হত্যার ঘটনায় ৬ জনকে আসামি করে আদালতে মামলা

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

যশোর জেলা ছাত্রদলের নেতা হাশেম আলী হত্যার
ঘটনায় ৬ জনকে আসামি করে আদালতে মামলা

যশোর অফিস :

যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিটি কলেজের ছাত্র হাশেম আলীরকে হত্যার অভিযোগে ৬ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার নিহতের ভাই যশোর সদরের শ্রীপদ্দী ঘোড়াগাছা গ্রামের আবুল কাশেম বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এঘটনায় থানায় কোন মামলা হয়েছি কিনা ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিয়ষটি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী তাহমীদ আকাশ।

আসামিরা হলো,যশোর সদরের শ্রীপদ্দী ঘোড়াগাছা গ্রামের মৃত তবজেল মোড়লের ছেলে নজর আলী খোকা, চাউলিয়া গ্রামের মৃত আলী বিশ্বাসের ছেলে কাশেম বিশ্বাস,সামাদ কলুর ছেলে মিজানুর রহমান ভুট্টো, মুস্তা মাস্টারের ছেলে রিপন হোসন, নূর আলী বিশ্বাসের ছেলে আলমগীর হোসেন ও শাহবাটি গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে শাহাবুদ্দিন গাজী।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের শ্রীপদ্দী ঘোড়াগাছা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কলেজের ছাত্র ছিলেন হাশেম আলী।

আসামিরা ছাত্র ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী ছিলো। তারা নদী থেকে বালু তুলে বিক্রি করত। হাশেম আলী নদী থেকে বালু তোলার প্রতিবাদ জানিয়ে বালু তুলতে নিষেধ করেছিল আসামিদের। এতে আসামিরা হাসেম আলীর উপর ক্ষিপ্ত হয়ে তাকে সায়েস্তা করতে ষড়যন্ত্র শুরু করে।

২০১৫ সালের ১৯ আগস্ট হাশেম আলী কলেজ থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চাউলিয়া হইওয়ে তেল পাম্পের সামনে থেকে হাশেম আলীকে আসামিরা অপহরণ করে শাহাবুদ্দিন গাজীর বাড়ি নিয়ে যায়। এরপর আসামিরা তাকে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে হাশেম আলী আর ছাত্রদল করবেনা বলে আসামিদের আঙ্গীকার করলে তাকে মুক্তি দেয়। গুরুতর আহত হাশেম আলীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এরমধ্যে আসামিরা ষড়যন্ত্র করে হাশেম আলীকে নাশকতা মামলার আসামি করে দেয়। হাশেম আলী উন্নত চিকিকৎসা ছাড়াই পুলিশের ভয়ে বাড়ি ছাড়া হয়ে যায়। একপর্যায়ে হাশেম আলী পুলিশে হাতে আটক হয়ে কারাগারে বন্দি থাকে। হাশেম আলী কারাগারের ভিতর অসুস্থ হয়ে পড়লে জামিনে মুক্তি পায়।

গুরুতর অসুস্থ্য হাশেম আলীকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা গ্রহনের পর হাশেম আলীকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিকৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ১৩ অক্টোবর মারা যায়।

ঘটনার পর থানায় মামলা করতে গেলে কতৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দিলে আসামিদের ভয়ে মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবেশ অনকুলে আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews