সফট হসপিটালে গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফট হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডা. শামসুজ্জোহা। এছাড়াও পল্লী চিকিৎসক সমিতির জ্যেষ্ঠ সমন্বয়ক মাসুদ পারভেজ, নজরুল ইসলাম, জিল্লুর রহমান সিদ্দিকী,
টিপু সুলতান,মোহাম্মদ সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় রেজিস্টার্ড ডাক্তার,হাসপাতাল ও ক্লিনিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পল্লী চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
এতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে মতবিনিময় করা হয়।অনুষ্ঠান শেষে সফট হসপিটাল কর্তৃপক্ষ আগত অতিথিদের জন্য ইফতারের আয়োজন করেন।

Leave a Reply