জমি দখলের মামলা থেকে অব্যহতি পেয়েছে ঝিকরগাছা উপজেলা পিএনপির সভাপতি সাবিয়া সুলতানাসহ ৭ জন। গতকাল মামলার শুনানি শেষে একই ঘটনায় দেওয়ানি মামলা চলমান থাকায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ আদেশ দিয়েছেন।
অব্যাহতি প্রাপ্ত অপর আসামিরা হলো,ঝিকরগাছার কৃত্তিপুর গ্রামের মৃত নজমুল ইসলামের তিন ছেলে সাদমান আলভী রিফাত, নাফিউল ইসলাম, নাওয়াফ , আবুল হোসেনের দুই ছেলে কল্লোল হোসেন, কাকন ও ইসলামের ছেলে আমিনুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে,ঝিকরগাছার কৃত্তিপুর মৌজার ১১৬৪, ১২৩২ ও ১৩০৬ দাগের ০ দশমিক ১৪৯৮ একর জমি ওলিয়ার রহমানের কাছ থেকে ২০০২সালের ২৬ আগস্ট দলিলমূলে ক্রয় করেন আব্দুল করিম।
২০১৭ সালের ৪ জুলাই এ জমি আব্দুল করিম তার মেয়ে আরিফা সুলতানার নামে হেবা দলিল করে দেন। হেবা দলিল সূত্রে আরিফা সুলতানা তার নিজ নামে নামপত্তন করে ভোগদখল শুরু করেন। এ জমির পাশে সাহেব আলীর ৯৪ শতক জমি ২০০৪ সালের ৩০ নভেম্বর ক্রয় করেন নাজমুল ইসলাম।
একর্পায়ে আরিফা সুলতানার জমি আসামিরা দখলের ষড়যন্ত্র শুরু করেন। তারই ধারাবাহিকতা আসামিরা ২০২৪ সালের ২৮ জুন আরিফা সুলতানার জমি দখল করে নেয়। আরিফা সুলতানা ও তার স্বজনেরা জমি দখলে বাধা দিলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
এ ঘটনায় ওই বছরের ৯ জুলাই আরিফা সুলতানাবাদী হয়ে সাবিয়া সুলতানাসহ ৭ জনকে আসামি করে আদালতে মামলা করেন। তৎকালিন বিচারক অভিযোগ গ্রহন করে আসমিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছিলেন। আসামিরা সমন পেয়ে আদালতে উপস্থিত হয়ে জামিন নেয়।
গত ২৭ জানুয়ারি এ মামলার চার্জ গঠনের নিদেন আসামি পক্ষের আইনজীবী আসামিদের অব্যহতি চেয়ে আদালতে আবেদন করেন।
গতকাল মামলার অব্যহতি আবেদনের উপর শুনানি শেষে এ ঘটনায় জজ আদালতে দেওয়ানি মামলা চলমান থাকায় বিচারক এ মামলা খারিচ করে আসামিদের অব্যহতির আদেশ দিয়েছেন।

Leave a Reply