1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে চুরির ঘটনায় দুজন পুলিশের হাতে আটক

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোরে চুরির ঘটনায় দুজন পুলিশের হাতে আটক

যশোর অফিস :

যশোরের চাঁদ এ্যাগ্রো লিমিটেড কোম্পানির শহরের পুরাতন কসবা অফিসের লকার থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা চুরির ঘটনায় ওই অফিসের ক্লিনার উত্তম দাস (৩২)সহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়ার নেতৃত্বে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া পুরনো রেলস্টেশনের বিপরীতে একটি আবাসিক হোটেলের সামনে থেকে উত্তম দাসকে আটক করা হয়।

উত্তম দাস ওই ঘটনার পর থেকে নিখোঁজ ছিলো। টাকা চুরি করে কৌশলে নিজেকে নিজেই আত্মগোপনে রেখেছিলেন উত্তম। এমনকি কৌশল হিসাবে পরিবারের লোকজন দিয়ে থানায় নিখোঁজ জিডিও করান। কিন্তু আটকের পর আসল ঘটনা বেরিয়ে আসে।

চুরির ঘটনায় মোট দুইজনের নামে মামলা হয়েছে কোতয়ালি থানায়। বাকি আরেকজন হলেন, ওই অফিসের স্টাফ শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের র্তুয্য আহমেদের বাড়ির ভাড়াটিয়া নিত্য গোপাল বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (৩৬)। তাকে বুধবার ভোরে বাড়ি থেকে আটক করা হয়েছে।

ওই অফিসের ম্যানেজার সোহেল রানা এজাহারে উল্লেখ করেছেন, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে অফিস বন্ধ করে বাড়িতে চলে যান। অফিসের লকারে নগদ সাড়ে ৬ লাখ টাকা রাখেন। পরদিন বেলা ১১টার দিকে অফিসে গিয়ে দেখেন লকার খোলা। সেখানে অফিসিয়াল ব্যাগে রাখা ৫ লাখ ৭০ হাজার টাকা নেই।

তিনি সিসি ক্যামেরায় দেখতে গিয়ে দেখেন সিসি ক্যামেরার মেমোরি কার্ড নেই। তিনি পাশের বিল্ডিং এর সিসি ক্যামেররা চেক করে দেখন উত্তম দাস একটি ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে। তার পর থেকে উত্তমকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনসেটও বন্ধ। তার পবিরের লোকজন কোতয়ালি থানায় একটি নিখোঁজ জিডি করেন।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া আরো জানাইয়েছেন ,এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলে তারা উত্তমকে আটকের জন্য নানা ভাবে খোঁজ কবর নেয়া শুরু করে। গত মঙ্গলবার রাতে গোপন সূত্রে জানতে পারি দৌলদিয়ার একটি আবাসিক হোটেলের সামনে আছেন। সেখানে গিয়ে তাদের আটক করা হয়। পরে পুলিশ তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ৭৯ হাজার ৭৩০ টাকা উদ্ধার করে।

আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, সেই দিন তার অফিসের স্টাফ সাধন দাসের পরামর্শে তিনি ওই টাকা কৌশলে চুরি করে। এর মধ্যে ২ লাখ ৭০ হাজার টাকা সাধন দাসকে দেয়া হয়। বাকি টাকা তার কাছে ছিলো। পরে কৌশল হিসাবে তার পরিবারের লোকজনকে দিয়ে থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। যাতে কেউ সন্দেহ না করতে পারে। কিন্তু উত্তকে আটকের পর আসল ঘটনা বেরিয়ে আসে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews