1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছার বল্লভপুর বাঁওড়ে মাছ চাষে বাঁধা ও জাল কাটা মামলা ‌অভিযুক্ত ৬ আসামির নামে সমন জারি

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

চৌগাছার বল্লভপুর বাঁওড়ে মাছ চাষে বাঁধা ও জাল কাটা মামলা ‌অভিযুক্ত ৬ আসামির নামে সমন জারি

যশোর অফিস :

যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড়ে মাছ চাষে বাঁধা ও সমিতির সদস্যদের জাল কেটে দেওয়ার অভিযোগের মামলায় ৬জনকে অভিযুক্ত করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অভিযুক্তরা হলেন- চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে কার্তিক কুমার বিশ্বাস, মতলেব মন্ডলের ছেলে জিন্নাত আলী মন্ডল, ফকির চাঁন মন্ডলের ছেলে আইজেল হক, নিয়ামত আলী মল্লিক কিনুর ছেলে গহর আলী, হাশেম আলীর ছেলে সাবদার ও মুনতাজ আলীর ছেলে মনিরুল ইসলাম।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী রুহিন বালুজ। তিনি বলেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।’

জানা যায়, চৌগাছার বল্লভপুর বাঁওড়টির ইজারাদার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। ভূমি মন্ত্রণালয় থেকে ৬ বছর মেয়াদে ইজারা নিয়ে সমিতির সদস্যরা মাছ চাষ করছে। ২০২৪ সালের ২১ জুন সকালে সমিতির সদস্যরা মাছ আহরণের জন্য বাঁওড়ে নামে।

এ সময় আসামিরা অস্ত্র-শস্ত্র নিয়ে বাঁওড়ে গিয়ে সমিতির সদস্যদের মাছ ধরতে বাঁধা দেয়। এক পর্যায়ে তাদের প্রায় সাত লাখ টাকা মূল্যের জাল কেটে নষ্ট করে দেয়। একই সাথে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করে। সমিতির সদস্যরা বাঁওড়ে নামলে খুন করবে বলে হুমকি দিতে থাকে।

এ ঘটনার পর গত বছরের ১০ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতে কার্তিক কুমার বিশ্বাসের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫/১৬জনের বিরুদ্ধে মামলা করেন বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস। আদালত মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews