1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বিষয়ক মহড়া অনুষ্ঠিত

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বিষয়ক মহড়া অনুষ্ঠিত

যশোর অফিস:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুন্সী মেহেরুল্লাহ হল প্রাঙ্গণে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় বহুতল ভবনে আগুন লাগার পরিস্থিতি তৈরি করে সাইরেন বাজিয়ে সবাইকে নিরাপদে বের করা, ফায়ার সার্ভিসের দ্রুত অগ্নি নির্বাপণ,আটকে পড়া মানুষকে উদ্ধার এবং আহতদের হাসপাতালে প্রেরণের পদ্ধতি শেখানো হয়। গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে তা নিয়ন্ত্রণ করা যায়, সে সম্পর্কেও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়া পরিচালনা করেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণ ও নিরাপদে উদ্ধার পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা জরুরি মুহূর্তে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা শিখতে পারবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোকলেছুর রহমান, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, উপ-প্রধান প্রকৌশলী মো. নাজমুস সাকিব,

নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌশলী মিজানুর রহমান, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের সহকারী পরিচালক কুতুব উদ্দিন চিশতী, প্লানিং কর্মকর্তা আবু হেনা জুনাইদ ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই মহড়ার মাধ্যমে যবিপ্রবির সদস্যরা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মোকাবিলায় আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews