1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ আদালতে পাঠানো হয়েছে

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর অফিস :

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন পরে তার কর্মবিরতি পালন করেন।

তাদের দাবি প্যারামেডিকেল চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহারের প্রতিবাদসহ ৫দফা দাবিতে তারা এ কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের।

যশোর মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার এ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আজম ও সাধারণ সম্পাদক ডাক্তার নাঈমের নেতৃত্বে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত হাসপাতালের বর্হিঃবিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়। সমাবেশে শিক্ষক সমিতির ডাক্তার নাজমুল হোসেন, ডাক্তার ওবাইদুল কাদের উজ্জলসহ যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, এই ইস্যুতে উচ্চ আদালতের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। যদি আদালতের রায় আন্দোলনকারীদের বিপক্ষে যায়, তবে তারা আগামীকাল থেকে পূর্ণাঙ্গ শাটডাউনের পরিকল্পনা করছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত জানান, এটি শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচি, তবুও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করেছে।

এদিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে দেখা যায়, জরুরি বিভাগ, পুরুষ সার্জারি ওয়ার্ড, মহিলা সার্জারি ওয়ার্ড, সিসিইউ, ও গাইনি ওয়ার্ড ব্যতীত অন্যান্য ওয়র্ডে চিকিৎসা সেবা সীমিত আকারে চালু রয়েছে। এছাড়া বহি:বিভাগ বন্ধ রাখা হয়েছে।

এতে করে চরম ভোগান্তিতে পড়েছে দুর থেকে আসা সাধারণ রোগীরা। চিকিৎসা নিতে আসা রোগীরা অভিযোগ করে বলেন, হাসপাতালে সুস্থ মানুষ আসে না।

খুব অসুস্থ্য হলে চিকিৎসা নিতে আসে। কিন্ত এই সকল অসুস্থ গরীব রোগীদের জিম্মি করে ডাক্তারদের এ আন্দোলন হতে পারে না। এটা তাদের শপথের বিরুদ্ধাচরণ ও মানবতাবিরোধী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews