সারাদেশ ব্যপী খুন, ধর্ষণ, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বাঘারপাড়ায় এক প্রতিবাদ সমাবেশ,মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ মার্চ সকাল সাড়ে ১০.টায় প্রতিবাদ মিছিল মানবন্ধন ও সমাবেশে দল,মত নির্বিশেষে সকল ছাত্র -জনতা ও আপামর সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মিছিলটি হাসপাতাল গেট থেকে বের হয়ে উপজেলা মেইন মেইন সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে শেষ হয়।
এদিনের অনুষ্ঠানে মাওলানা মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাসুম বিল্লাহ,সোহেল রানা,আমিমুল এহসান (ফয়সাল),তাসতিকুর রহমান বর্ষণ,
বায়জিদ হোসেন ,মাসুম বিল্লাহ,রাব্বি,হাসান ,রাতুল হাসান ,সাকিব হাসান,মাহফুজ আলম,সিয়াম হোসেন, ইমদাদুল হক, সাজিদ হোসেন,সিফাত হোসেন,তনহাদ,নাহিদ প্রমুখ।

Leave a Reply