1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাগুরায় আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার চেয়ে বেনাপোলে মানববন্ধন

  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মাগুরায় আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার চেয়ে বেনাপোলে মানববন্ধন

যশোর অফিস :

মাগুরার মেয়ে আছিয়ার ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।

মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বেনাপোল হাইস্কুলের সামনে সংগঠনটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশ নেন। তারা ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির দাবি জানান। পাশাপাশি, দেশে ধর্ষণের ঘটনা প্রতিরোধে আইনি ব্যবস্থাকে আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যশোররিয়ান ব্লাড ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান সুমন, ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাব্বি হোসেন, টিম মানবতার প্রতিষ্ঠাতা মামুন হোসেনসহ আরও অনেকে।
যশোররিয়ান ব্লাড ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান সুমন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাব্বি হোসেন বলেন,সমাজে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই ধরনের অপরাধ বন্ধ করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বক্তারা বলেন,ধর্ষণের শিকার নারী ও শিশুদের জন্য মানসিক এবং সামাজিক সহায়তা বৃদ্ধি করা দরকার। একই সঙ্গে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

টিম মানবতার প্রতিষ্ঠাতা মামুন হোসেন বলেন,ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রেই দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অপরাধীরা পার পেয়ে যায়, যা ভবিষ্যতে আরও বড় অপরাধের জন্ম দেয়।

আইনি ব্যবস্থার জোরদারকরণের আহ্বান: মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ষণের মতো অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

পাশাপাশি, আইনের ফাঁকফোকরগুলো বন্ধ করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই পার পেয়ে না যায়।
মানববন্ধনে উপস্থিত সকলে একসঙ্গে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews