1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

আদিবাসি জনগোষ্ঠি সাথে রাজনৈতিক প্রতিনিধিদের সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

আদিবাসি জনগোষ্ঠি সাথে রাজনৈতিক প্রতিনিধিদের সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

১১ মার্চ আদিবাসি জনগোষ্ঠির সাথে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার পিএফজির উদ্যোগে আদিবাসি রাধাগোবিন্দ মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফসিডিও এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উক্ত সভায় বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ মো. মোস্তাক মোর্শেদ, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, আদিবাসি কমিটির সভাপতি ও পিএফজি সদস্য প্রহল্লাদ মণ্ডল,

ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি নাজমুল হুদা লিয়াকত,

বিএনপি জহুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তালেব, পিএফজি সমন্বয়কারী ইকরামুল কবির মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,

জামায়াতের জহুরপুর ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, জাকের পার্টির সভাপতি ও পিএফজি সদস্য লিটন হোসেন, , শিক্ষা কর্মকর্তা ওহিদুজ্জামান এবং সভার সভাপতি কাজী মনিরুজ্জামান।

বক্তারা বলেন, কোনো ধর্মের অনুসারী সহিংসতা করতে পারে না, বরং সহনশীলতা ও ত্যাগের মানসিকতা নিয়ে সম্প্রীতি স্থাপনে কাজ করা জরুরি।

আদিবাসি জনগোষ্ঠি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, তাই তাদের উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বক্তারা রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের আহ্বান জানান, যেন তারা সম্প্রীতির সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেন এবং বিভেদ নয়, ঐক্যের বার্তা ছড়িয়ে দেন।

এছাড়া, সরকারি বিভিন্ন প্রকল্পে আদিবাসিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা এবং শিক্ষার অগ্রগতিতে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর আলোকপাত করা হয়।

বক্তারা প্রতিশ্রুতি দেন যে, তারা রাজনৈতিক মতপার্থক্য ভুলে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন। সভার সভাপতি কাজী মনিরুজ্জামান সভার শেষ বক্তব্যে বলেন, “আমাদের মানসিকতার পরিবর্তন এবং রাজনৈতিক ঐক্য প্রয়োজন, তাহলেই আমরা সত্যিকারের সম্প্রীতির সমাজ গড়ে তুলতে পারবো।”

আলোচনা শেষে সহিংসতা নয়, শান্তি ও সম্প্রীতির বাঘারপাড়া গড়ে তুলি শীর্ষক টিনপ্লেট সকলে মিলে উক্ত মন্দির, জহুরপুর বাজার ও খাজুরা বাজার সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়।

সভাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews