1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

যশোর অফিস :

 সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যশোরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন সুমাইয়া শিকদার ইলা।

এসময় বক্তব্য রাখেন জান্নাতুল সুমি, সুরাইয়া শিকদার এশা, আশালতা, মুসলিমা আক্তার সেতু, সামিয়া বিশ্বাস,খন্দকার রুবাইয়া, জান্নাতুল ফেরদৌস অনন্যা, ইমরান খান, জিএম মুন্না,বাইজিদ রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,যুগ যুগ ধরে নারী নিপীড়ন চলছে, যার জন্য দায়ী সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, সামন্তবাদ, ধর্মীয় ফ্যাসিবাদ ও পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। তারা মনে করেন, বুর্জোয়া নারীবাদীরা প্রকৃত শত্রুকে চিহ্নিত না করে কেবলমাত্র পুরুষতন্ত্র ও ধর্মীয় ফ্যাসিবাদকে দায়ী করেন,

যা যথেষ্ট নয়। অন্যদিকে, সংস্কারবাদীরা পুরোনো ব্যবস্থাকে টিকিয়ে রেখে কেবলমাত্র সংস্কারের মাধ্যমে নারীমুক্তির কথা বলেন, যা কার্যত নারীর মুক্তির অন্তরায়।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৩ বছরের‌ বেশি সময় পেরিয়ে গেলেও নারীদের জীবনের কোনো নিরাপত্তা নিশ্চিত হয়নি।

গত জুলাই মাসে অভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ-নির্ভর পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক,কৃষক,

নারী ও আদিবাসীদের মুক্তি সম্ভব হয়নি। নারীরা সমান পরিশ্রম করলেও সকল শ্রমক্ষেত্রে নারীরা সমমজুরি পান না।নারীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থাও নেই।ধর্ষণ বা গণধর্ষণের ঘটনায় অনেক সময় নারীর পোশাক বা চালচলনকেই দায়ী করা হয়,

যা ধর্ষকদের জন্য প্রশ্রয় তৈরি করে।সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় তথাকথিত তৌহিদি জনতা বরং অপরাধীকে ফুলের মালা দিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছে, যা ধর্মীয় ফ্যাসিবাদের পাশাপাশি প্রশাসনের নতজানু মনোভাবের বহিঃপ্রকাশ বলে বক্তারা বলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews