1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৬, আটক ৫

  • সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপাের্টার : যশোরের বাঘারপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার রাতে টিপু সুলতান নামে এক ব্যক্তি বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই ৫ জনকে আটক করেছেন। এর আগে ওই দিন দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আটককৃতরা হলেন, উপজেলার শালবরাট গ্রামের মৃত তবিবর মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক, ইলিয়াস হোসেনের স্ত্রী মৌলুদা বেগম ও ছেলে জিহাদ হোসেন, আব্দুর রাজ্জাকের স্ত্রী ওলি বেগম, রামকান্তপুর গ্রামের মৃত তোজাম মোল্যার ছেলে শাহজাহান আলী।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, দীর্ঘদিন আসামীদের সাথে পৈত্রিক বসত বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল ১০ টার দিকে তাদের পৈত্রিক জমি বন্টনের জন্য সার্ভেয়ারের মাধ্যমে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাপজোক চলছিল। মাপজোকের শেষ পর্যায়ে যার যার জায়গা বুঝিয়ে দেওয়ার পর বাদীর ভাই মিজানুর রহমান ঘরের পাশে সীমানা পিলার বসাতে যায়। এসময় আসামী ইলিয়াস, রাজ্জাক, আসাদ ও তাদের ছেলেসহ ১৫-২০ জন ধারালো দা, বাঁশের লাঠি ও লোহার রড়সহ তাঁর উপর হামলা চালায়।

এক পর্যায়ে তাঁর মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে ইলিয়াস। এসময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে প্রতিবেশি ইসমাইল হোসেনসহ ৬ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদের উদ্ধার করেন। স্থানীয়দের সহযোগীতায় গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে আসামী ইলিয়াসসহ তারা ৫ ভাই মিলে আপন মামাতো ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। আদালত তাদের ৫ ভাইকেই যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে খালাশ পায়। এছাড়াও স্থানীয় অসহায় মানুষদের জায়গা দখল, হুমকি ধামকিসহ মারপিটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় মামলা হয়েছে। ৫ জন আসামীকে আটক করে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews