1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

কোটি টাকার মানহানির অভিযোগে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদাকের বিরুদ্ধে মামলা

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

কোটি টাকার মানহানির অভিযোগে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদাকের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

১কোটি টাকার মানহানির অভিযোগে পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর ও সাধারণ সম্পাদক তপনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

রোববার সুশাসনের জন্য নাগরিক সুজন যশোর জেলা কমিটির সহসভাপতি ও পরিবেশ আন্দোলনের যুগ্ম আহবায়ক যশোর শহরতলীর বিরামপুরের বাবুপাড়ার গোপীকান্ত সরকার বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী তাহমীদ আকাশ।

দীপংকর দাস রতন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের বাসিন্দা তারাপদ দাসের ছেলে ও তপন কুমার ঘোষ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও শহরের বারান্দিপাড়া খালধার রোডের ফরিক চন্দ্র ঘোষের ছেলে।

এর আগে গত ৪ মার্চ পূজা পরিষদের এ দুই নেতার বিরুদ্ধে একই অভিযোগে আরও একটি মামলা হয়েছিল।মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৯ অক্টোবর দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেয়ে অখিল কুমার চক্রবর্তীর কাছ থেকে জানতে পারেন,

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছে গোপীকান্ত সরকারসহ ৭ জনের বিরুদ্ধে।

ওই অভিযোগে শারদ উৎসবে সম্ভাব্য বিঘœ সৃষ্টিকারী গোপীকান্ত সরকারসহ সাতজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহনের জন্য বলা হয়েছে। ওই সাতজন যশোরের সনামধন্য ধর্মপ্রাণ ব্যক্তি।

গোপীকান্ত সরকারসহ অপর ব্যক্তিদের নামে জেলা প্রসাশকের কাছে মিথ্যা ও ভিত্তিহিন অভিযোগ দিয়ে সম্মানহান করেছে। ফলে তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews