যশোর সদর উপজেলার যোগীপাড়া গ্রামে কৃষক শহিদুল ইসলামকে (৬০) মারপিটে হত্যার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিজহতের ছেলে আহাদ হুসাইন (২৮) ৪জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
আসামিরা হলো, একই গ্রামের নূর ইসলামের তিন ছেলে ইকলাচ হোসেন (৩৫), বিল্লাল হোসেন (৪০) এবং রাসেল (২৬) ও আলী বক্সের ছেলে আলীম (৪০)।
আসামিদের মধ্যে তিন ভাই ইকলাচ, বিল্লাল ও রাসেলকে গত শনিবারই ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
এজাহারে আহাদ উল্লেখ করেছেন,
তার পিতা শহিদুল ইসলাম গ্রামের তেতুল বাড়িয়া মাঠে শাক সবজি রোপ করে। আসামি ইকলাচ তার পিতার জমির ওপর দিয়ে ড্রেন কেটে তার জমিতে পানি নিয়ে যায়।
কিন্তু পানিতে তার পিতার জমির শাক সবজি নষ্ট হয়ে যাচ্ছিল। তিনি ড্রেন বন্ধ করে দেন। এবং ইকলাচকে জানানো হয় পাইপ দিয়ে পানি নিয়ে যাওয়ার জন্য।
শনিবার সকাল ১০ টার দিকে এই নিয়ে তার পিতার সাথে ইকলাচের কথাকাটাকাটি হয়। সে সময় বাকি তিন আসামি সেখানে যায়। তার পিতাকে গালিগালাজ করে।
তার পিতা গালি দিতে নিশেধ করায় তারা ক্ষিপ্ত হয় কুদাল দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। অন্য আসামিরা মাটিতে ফেলে কিল ঘুষি লাথি মারে।
এক পর্যায়ে তার পিতা অজ্ঞাত হয়ে যায়। সে সময় তার মাথায় পানি ঢালা হলেও তার জ্ঞান ফেরেনি। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তার পিতাকে বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশকে সংবাদ দেয়া হলে পুলিশ ওই মাঠে গিয়ে তিন ভাইকে আটক করে থানায় নিয়ে আসে। বাকি আসামি আলীম পলাতক রয়েছে।

Leave a Reply