যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের এমবিএ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করেই পাস করেছেন। সংশ্লিষ্ট বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে তাকে উত্তীর্ণ করানোর অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পরীক্ষার উপস্থিতি পত্রেও তার স্বাক্ষর নেই।
তবে বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো প্রতিবেদনে তাকে উপস্থিত দেখানো হয়েছে। বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, এধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি হতে পারে।
ফলাফলে গরমিল ও অনিয়মের প্রমাণ গত সপ্তাহে মার্কেটিং বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়। এতে এমবিএ-২২২৩০৯ রোলধারী এক শিক্ষার্থী এমকেটি-৫১০৭ কোর্সের পরীক্ষায় অংশ না নিয়েও পাস করেছেন।
বিষয়টি টাইপিং মিস্টেক কিনা যাচাই করতে গিয়ে দেখা যায়, তার নাম্বারের সঙ্গে পরবর্তী শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের কোনো মিল নেই। ফলে এটি যে টাইপিং ত্রুটি নয়, তা নিশ্চিত হওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “এ ধরনের স্পর্শকাতর বিষয়ে টাইপিং মিস্টেকের কোনো সুযোগ নেই। পরীক্ষার উপস্থিতি পত্রে স্বাক্ষর না থাকা সত্ত্বেও বিভাগ থেকে পরীক্ষায় উপস্থিত দেখিয়ে কীভাবে ফল প্রকাশ করা হলো,
তা বড় প্রশ্ন!”কর্তৃপক্ষের নীরবতা এ বিষয়ে জানতে চাইলে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এস.এম শরীফুল হক ও পরীক্ষা কমিটির সভাপতি মো. সালিউদ্দীন সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আমিনুল হক বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
“উপাচার্যের প্রতিক্রিয়া যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, “আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি।
যদি এ ধরনের কোনো অনিয়ম হয়ে থাকে, তবে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply