1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি প্রদান

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি প্রদান

যশোর অফিস:

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।রোববার (৯ মার্চ ২০২৫) সংগঠনের জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন,ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম (নুরুল),

জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জেলা সেক্রেটারি মো. আলী সরদার, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না।

স্মারকলিপিতে পবিত্র রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীল ছবি ও বেহায়াপনা প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, রমজান মাস তাকওয়া অর্জন ও পাপাচার বর্জনের মাস। এই মাসে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নৈতিকতা সমৃদ্ধ একটি সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেলে ইসলামবিরোধী ও অশ্লীল অনুষ্ঠান প্রচার বন্ধ করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। একইসঙ্গে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, দুর্নীতি ও সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের আহ্বান জানানো হয়।

এছাড়া, রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে,

এই মাসে কুরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে তারা মত প্রকাশ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews