1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে সম্মিলিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

কেশবপুরে সম্মিলিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

আজ ০৮ মার্চ  কেশবপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উদ্যোগে শনিবার সকালে গরুহাটা সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয়, এবং জাতিগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো: খোরশেদ আলম এবং এলাকা সমন্বয়কারী এস. এম রাজু জবেদ মূল বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ পরিকল্পনাসমূহের মধ্যে রয়েছে আক্রান্ত ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডসমূহে পিস ইভেন্ট আয়োজন, ইউনিয়ন পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ, পিএফজির পিএফবিটি প্রশিক্ষণ বাস্তবায়ন, এবং ইয়ুথদের সোশ্যাল অ্যাকশন প্লান কার্যকর করা।

সভায় আলোচনার মূল বিষয় ছিল কেশবপুর উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গৃহীত কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। জানুয়ারি থেকে মার্চ ২০২৫ পর্যন্ত পিএফজির সদস্যদের সম্পাদিত কাজের অগ্রগতি তুলে ধরা হয় এবং এপ্রিল ২০২৫ থেকে জুন ২০২৫ এর ত্রৈমাসিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মকবুল হোসেন মুকুল এবং সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী মুনছুর আজাদ। মূল বক্তব্য সমন্বয় করেন এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

উক্ত সভায় পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, সুফিয়া পারভীন, সাংবাদিক মোতাহার হোসাইন, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, ইউপি সদস্য শাহানাজ পারভীন, নাগরিক সংগঠনের আব্দুল খালেক, যুবদল নেতা মো: আজিজুর রহমান, উজ্জল কুমার দাস, মো: তরিকুল ইসলাম, সৈয়দ আকমল আলী, সাংবাদিক পরেশ দেবনাথ এবং স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপজেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ সভাটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয় এবং নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews