1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বাঘারপাড়ায় গরুচক্রের চোর সদস্যকে আটক অভিযান করতে যেয়ে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত

  • শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় গরুচক্রের চোর সদস্যকে আটক অভিযান করতে যেয়ে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তিন চোর পালিয়ে গেছে। অভিযানে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জের ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। চোরদের কাছ থেকে একটি ট্রাক (নাম্বার প্লেট বিহীন) একটি মৃত্যু গাভী ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। আটক চোর খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের আজিত গাজীর ছেলে হাসান গাজী ।

স্থানীয়দের বরাত দিয়ে যশোরের বাঘারপাড়া থানার পুলিশ জানায়,বৃহস্পতিবার রাতে রায়পুরের ভদ্রডাঙ্গা মাঠে পুলিশের টহল চলছিলো। এর মধ্যে একটি ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। তা দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়।

পরে ট্রাকটি থামাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যদিকে অফিসার ইনচার্জের নেতৃত্বে আরেকটি টিম গাড়িটি গতিরোধ করার চেষ্টা করে।

ইনচার্জের ব্যবহৃত গাড়িটি দিয়ে রায়পুর ফাঁকা মাঠের ব্রিজের কাছে ব্যারিকেড দিলে চোরাই গরু সহ ট্রাকটি অফিসার ইনচার্জ এর ব্যবহৃত ডাবলকেবিন গাড়িটিকে ধাক্কা দেয়। এসময় গাড়ীর সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। ট্রাক ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় চোর চক্রের সদস্য ও গাড়ীর ড্রাইভারকে আটক করা হয়। বাকি চোরেরা পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়,তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। গাভীটি দড়ি দিয়ে শক্ত করে বাঁধার কারনে মারা যায় । পরে যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের সলেমান মোড়লের ছেলে সোহাগ হোসেনের গরুর মালিক চিহ্নিত করে তার হাতে গাভীর বাছুর হস্তান্তর করা হয়।

এ বিষয়ে থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, চোরেরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। আটককৃত হাসান গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫/৬টি মামলা রয়েছে। এ বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews