দিন দুপুরে যশোর সদরের এনায়েতপুর গ্রামের এক ব্যক্তির বাড়িতে কেউ না থাকার সুযোগে চিহ্নিত সংঘবদ্ধ চোর প্রাচীর টপকে ঘরে ঢুকে কাঠের আলমারির তালা ভেঙ্গে ৩ ভরি ওজনের স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
মামলাটি করেন, যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হেকমত আলীর ছেলে আরমগীর হোসেন। মামলায় আসামী করেন, একই এলাকার মৃত আবুল কালামের ছেলে রোকনুজ্জামানসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় বাদি উল্লেখ করেন,গত ২৪ ফেব্রুয়ারী সকালে তিনি তার কর্মস্থল যশোর পৌরসভায় চলে আসেন। তার স্ত্রী শাহানাজ বেগম ওই দিন সকাল ৯ টায় গ্রীল টেনে দিয়ে বসত বাড়ীর প্রাচীরের টিনের গেটে তালা মেরে প্রয়োজনীয় কাজে একই গ্রামে পাশর্^বর্তী পিতার বাড়িতে যায়।
বাদির স্ত্রী অনুমান ১ ঘন্টা পর বাপের বাড়ি হতে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। স্বামীর বাড়ির প্রাচীরের নিকট পৌছানোর পর দেখে উক্ত আসামী রোকনুজ্জামান বাদির বাড়ির প্রাচীর টপকিয়ে পার হচ্ছে। এসময় অজ্ঞাতনামা ২/৩জন বসত বাড়ির অদূরে রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে।
তখন বাদির স্ত্রী বাড়িতে ঢুকে দেখেন ঘরের মধ্যে কাঠের আলমারির লক ভাঙ্গা বাড়ির মালামাল ছড়ানোর ছিটানো এবং আলমারিতে থাকা অনুমান ৩ ভরি স্বর্ণালংকার যার মধ্যে ১টি আংটি, ২টি কানের দুল, এক জোড়া রুলি,১টি ব্রেসলেট ও ১টি চেইন নেই।
উক্ত আসামীসহ অজ্ঞাতনামা ২/৩জন ৯ টা থেকে ৯ টা ৪৫ মিনিটেন মধ্যে যে কোন সময় উক্ত স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বাদি তার স্ত্রীর মাধ্যমে জানতে পেরে বাড়িতে এসে রোকনুজ্জামানকে খোঁজ খবর করে না পেয়ে এলাকাবাসীকে বিষয়টি জানিয়ে কোতয়ালি থানায় এসে মামলা করেন।

Leave a Reply