1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে রুহুল কুদ্দুসকে ফঁাসানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি

  • বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে রুহুল কুদ্দুসকে ফঁাসানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি

যশোর অফিস :

যশোরের শার্শা খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটের সাথে উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস জড়িত নয়। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফঁাসানো হয়েছে।

তদন্ত ছাড়াই আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস।

সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্যে বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, সরকারি চাল লুটের ঘটনাস্থল বাগঅঁাচড়া বকুলতলা মোড়ে, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। চাল লুটের বিষয়টিও সঠিক নয়।

ওই ঘটনার পরপরাই কায়বা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার শাহাজান কবির আমার কাছে মোবাইলে কল করে বিষয়টি অবহিত করে।

তাৎক্ষনিক আমার ভাই ইবাদুল ইসলামকে কল করে ডিলার শাহজাহান কবিরের অভিযোগের বিষয়ে জানতে চাই। সে দাবি করে শাহজাহান কবিরের কাছে আমার নগদ টাকা পাওনা রয়েছে।

এজন্য চাল আটকে রেখেছে। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জানতে পেরে ট্রলিগুলো আমার ভাই ছেড়ে দেয়।
তিনি বলেন, ঘটনাটি নিছক আমার ভাই ইবাদুল ও ডিলার শাহাজন কবিরের ব্যক্তিগত বিষয়। যা আমি মোটেও জ্ঞাত ছিলাম না।

ওই ঘটনাকে কেন্দ্র করে আমার রাজনৈতিক ক্যারিয়ারকে ধংস ও সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে একটি কুচক্রী মহল। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে রুহুল কুদ্দুস বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

সংবাদ সম্মেলনে অ উপস্থিত ছিলেন, ডিলার শাহাজান কবির, ডিলারের প্রতিনিধি তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, ইমদাদুল ইসলাম, হাবিবুর রহমান, হাজী আব্দুর রাজ্জাক, ইমদাদুল হক, শাহজান আলী প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews