1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা, যুবককে ছয় মাসের কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা, যুবককে ছয় মাসের কারাদণ্ড

যশোর অফিস :

কেশবপুরে গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শামীম আশরাফ (৩০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কেশবপুর উপজেলার পাশ থেকে তাকে আটক করা হয়।

এবংউপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ তাকে এই কারাদণ্ড প্রদান করেন।
গোয়েন্দা সংস্থার পরিচয়দানকারী শামীম আশরাফ যশোরের শার্শা উপজেলার বারপোতা গ্রামের জামাল উদ্দীনের ছেলে।

জানা যায়, আশরাফ উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুকে ফোন দিয়ে ঢাকার গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তদন্ত করতে আসবেন বলে জানান।

পরবর্তীতে বৃহস্পতিবার সুপ্রভাত কুমার বসু আশরাফকে কেশবপুর উপজেলা পরিষদ এলাকায় আসতে বলেন।

অন্যদিকে বিষয়টি আগেই যশোরের গোয়েন্দা সংস্থাকে জানিয়ে রাখেন ওই প্রধান শিক্ষক। পরে বৃহস্পতিবার দুপুরে সুপ্রভাত বসুর কথা মতো আশরাফ উপজেলা পরিষদে এলে গোয়েন্দা সংস্থার সদস্যরা ভুয়া পরিচয়দানকারী শামীম আশরাফকে আটক করেন। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ‘গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শামীম আশরাফ নামের ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

এ ছাড়া কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,শামীম আশরাফ নামের ওই ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews