1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গুমের তদন্ত সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: ভলকার তুর্ক

  • বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

গুমের তদন্ত সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: ভলকার তুর্ক

গুমের তদন্তসহ মানবাধিকার সংক্রান্ত সব বিষয়ে অন্তর্বর্তী সরকারকে প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশের পাশে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বুধবার (৫ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্যানুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন তিনি।

প্রতিবেদনে ভলকার তুর্ক বলেন, আমরা খুব শিগগিরই বাংলাদেশে আমাদের উপস্থিতি চূড়ান্ত করতে যাচ্ছি, যার মূল লক্ষ্য সহায়তা প্রদান–গুমসহ অন্যান্য তদন্তে প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করা।

তিনি বলেন, এটা একেবারেই সত্য যে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের কাজে অন্তর্বর্তী সরকার আমাদের সর্বোচ্চ সহায়তা করেছে। আমরা এখন প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সময়। অতীতের ঘটনাগুলো সামনে আনার, সেগুলো মোকাবিলা করার এবং সত্য প্রকাশ করে জাতির নিরাময়ের একটি সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্যই এটি একটি সুযোগ।

ভলকার তুর্ক বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাগুলোকেও সবার সমর্থন করা উচিত। কারণ মানবাধিকারকে দেশের ভবিষ্যৎ শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে করা হচ্ছে এসব সংস্কার। এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য এক অনন্য সুযোগ।

তিনি বলেন, ড. ইউনূস প্রথম ফোনালাপেই আমাকে বলেছিলেন, মানবাধিকার তার প্রশাসনের সংস্কার ও পরিবর্তনের কেন্দ্রে থাকবে। তবে, এটি অবশ্যই একটি কঠিন কাজ।

তিনি আরও বলেন, কিন্তু আমি মনে করি, যদি সঠিক মানসিকতা থাকে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সম্প্রদায়ের এবং সবাই এই দিকে এগুতে চায়, তাহলে (বাংলাদেশের) এই কঠিন পরিস্থিতির মধ্যেও একটি নতুন আশার গল্প পাবে বিশ্ব। আমাদের এই সুযোগকে গ্রহণ করতে হবে, একে সমর্থন দিতে হবে এবং দেশটির পরিবর্তন প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews