1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শার কায়বা ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে ১৫৫ বস্তা চাল আত্মসাতের চেষ্টা

  • বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

শার্শার কায়বা ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে ১৫৫ বস্তা চাল আত্মসাতের চেষ্টা

যশোর অফিস :

যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) আওতায় বিতরণের জন্য নির্ধারিত ১৫৫ বস্তা চাল আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন কায়বা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস এবং তার ভাই ইবাদুল ইসলাম কালু।

তারা স্থানীয় ডিলার শাহজাহান কবিরের ট্রলি থেকে জোরপূর্বক চালের বস্তাগুলো আত্মসাতের চেষ্টা করেন।
তবে স্থানীয় সাধারণ জনগণ এই ঘটনার প্রতিবাদ করে তা প্রতিহত করেন এবং উপজেলা প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দায়ের করেন।

প্রাপ্ত তথ্যমতে, অভিযুক্ত সাবেক চেয়ারম্যানের ভাই ইবাদুল ইসলাম কালু ডিলার শাহজাহান কবিরের কাছে পাওনা ৫ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে চালের বস্তাগুলো আটকে রাখার চেষ্টা করেন। পরে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতায় ১৫৫ বস্তা চাল পুনরায় ডিলারের নিকট হস্তান্তর করা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews