যশোর সদর উপজেলার পুলেরহাট আদ্-দ্বীন সখিনা মেডিকেল হাসপাতাল হাই স্কুল মহিলা প্যান্ডেলে ওয়াজ শুনতে আসা
নারীদের কাছ থেকে ভিড়ের মধ্যে সু-কৌশলে ১ভরি ওজনের স্বর্ণের চেইন টান মেরে নেওয়ার সাথে জড়িত সন্দেহে সোহেল
হাওলাদার ওরফে মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।সে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের জলিল
হাওলাদারের ছেলে।গতকাল মঙ্গলবার ৪ মার্চ দুপুর পৌনে ২ টায় ঢাকা ব্রীজ এলাকা হতে তাকে গ্রেফতার করে। সে পেশাদার
চোর বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।তার বিরুদ্ধে ঝালোকাটি,বাকেরগঞ্জ ও কোতয়ালি থানায় ইতিপূর্বে
মাদকসহ ৩টি মামলা চলমান রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply