1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারে সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যশোরে পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারে সংবাদ সম্মেলন

যশোর অফিস :

যশোর সদর উপজেলার চাঁচড়া মৌজায় পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারের দাবিতে এক সংবাদ সম্মেলন করেছেন মোঃ তৌহিদুর রহমান ও তার পরিবার। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন,নানা অনিয়ম ও জাল দলিলের মাধ্যমে তাদের পারিবারিক সম্পত্তি অবৈধভাবে দখল করা হয়েছে।

সম্পত্তি দখলের অভিযোগ এনে ভুক্তভোগী তৌহিদুর রহমান জানান,তার দাদা শেখ বেলায়েত আলী চাঁচড়া মৌজার উল্লিখিত জমির সিএস রেকর্ডভুক্ত মালিক ছিলেন। যদিও তিনি কিছু জমি বিক্রি করেছিলেন,কিন্তু অবশিষ্ট জমি তাদের পারিবারিক সম্পত্তি ছিল। কিন্তু প্রতারণার মাধ্যমে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

ভূমি অফিসের তথ্য অনুযায়ী, ২.২৫ শতক জমি বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করা হয়েছে, যা বর্তমানে আব্দুল ওহাবের দখলে। এছাড়া, বাকি জমিগুলো বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হয়েছে।

তিনি সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাল দলিল ও অবৈধ রেকর্ডের মাধ্যমে প্রতারকরা তাদের সম্পত্তি আত্মসাৎ করেছে। জরিপ রেকর্ডের সময় তারা উপস্থিত না থাকায় প্রতারকরা এই সুযোগ নেয়। শান্তিপূর্ণ উপায়ে সম্পত্তি ফিরে পাওয়ার চেষ্টা করলেও নানা বাধার সম্মুখীন হচ্ছেন তারা।

তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন, যাতে তাদের পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews