1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিনাইদহে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন ভিন্ন নামে দেশে কোন কোটা ফিরিয়ে আনা হলে রক্ত দিয়ে প্রতিহত করা হবে

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ঝিনাইদহে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন

ভিন্ন নামে দেশে কোন কোটা ফিরিয়ে আনা হলে রক্ত দিয়ে প্রতিহত করা হবে

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে গণঅধিকার পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা গণঅধিকার পরিষদের আরাপপুর এলাকার আঞ্চলিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, যে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ছাত্র-জনতার এতবড় আত্মত্যাগ, সেই কোটা ব্যবস্থা আবারও চালু করা হলে কঠোর ভাবে প্রতিহত করা হবে।

তিনি বলেন, শহীদ এবং আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের কোটা নামক সুবিধা দেওয়ার চেষ্টা করা মানে সুস্পষ্টও রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ সৃষ্টি করা, ঠিক যেমনি ভাবে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ-সুবিধা দিয়ে দলে টানতেন ফ্যাসীবাদী আওয়ামী লীগ।

অন্তবর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব ছিলো পুরো জাতির ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠন করা। কিন্তু সেটা না করে এভাবে কোটাব্যবস্থা চালুর মাধ্যমে জাতিকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লাভের সুযোগ করা দুঃখজনক।

কোটার এমন সিদ্ধান্তে শহীদদের প্রকৃত চেতনাকে ভূলণ্ঠিত করে ছাত্র- জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ও স্পিরিটকে ভুল পথে প্রভাবিত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন,

সাংগঠনিক সম্পাদক মামনুন রহমান, সিনিয়র সহ-সভাপতি সজিব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক রাব্বি শাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ খান অন্তর।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews