চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন শান্তি (৬০) শনিবার রাতে ষ্টোক জনিত কারণে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ যোহর চুড়ামনকাটি আখঁ সেন্টার মাঠে জানাযা শেষে তাকে ছাতিয়ানতলা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এসময় জানাযায় উপস্থিত ছিলেন, চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক নুরুজামান রমজান, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য এনামুল কবীর প্রমূখ।

Leave a Reply