1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই ১০ বিঘা পানের বরজ

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই ১০ বিঘা পানের বরজ

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২০ কৃষকের প্রায় ১০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়েছে। এতে কৃষকদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ভায়না গ্রামের বাজারপাড়া এলাকার মাঠে লাগানো পানের বরজে এ ঘটনা ঘটে।

কৃষক মিঠু হোসেন বলেন, দুপুরে মাঠে গিয়ে দেখি আমার পানের বরজে আগুন জ্বলছে। আমার চিৎকারে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে। কিন্তু তার আগেই পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই মাঠের প্রায় ১০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, ধারদেনা করে ও গ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে সার ও কীটনাশক কিনে ৪০ শতাংশ জমিতে পানের চাষ করেছিলাম। এতে আমার প্রায় ১/২ লাখ টাকা ব্যয় হয়েছিল। এবার পানের ফলনও ভালো হয়েছিল। এ সপ্তাহে সব পান বিক্রির ভাবনা ছিল। কিন্তু তার আগেই আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেল। এখন মহাজনদের ধারদেনা কীভাবে পরিশোধ করব।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, পুরো মাঠের পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। কৃষকের মধ্যে এখন হাহাকার বিরাজ করছে।

হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্বাস আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে মোবাইল ফোনে আগুনের খবর আসে। আমাদের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করে। তবে আমাদের পৌঁছানোর আগেই প্রায় সব পুড়ে শেষ হয়ে যায়।

তিনি বলেন, বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews