1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরে অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরে অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন

শহিদ জয়,যশোর অফিস :

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৯টি থানায় অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যশোর পুলিশ বিভাগ।

আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা আড়াইটার দিকে যশোর জেলা পুলিশ সুপারের কার্যলয়ে এক প্রেসব্রিফিংয়ে এমন তথ্য দিলেন বর্তমান যশোরর ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী।

প্রেসব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, জানান, জেলার ৯টি থানায় ২৫টি পেট্রোল,৬০টি মোবাইল, ১৩টি পিকেট টিম ও ২৭টি বাইক মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে।

এছাড়াও কোতোয়ালী থানা এলাকায় ২৮টি মোবাইল, ৪টি পিকেট টিস ও ৭টি ফুল পেট্রোল টিম কাজ করবে। শহরের প্রধান সড়ক ও অলিগলিতে মোটরসাইকেলে মোবাইল টিম টহল দেবে।

পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম,রেডি টু মুভ ও কুইক রেসপন্স টিম সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। ছিনতাই চক্র ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় রিক্সা মালিক সমিতির সহযোগিতা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। পুলিশ সদস্যরা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।পুলিশ সদস্যরা তাদের বেতন হালাল করে নিবে জনগণের সেবায় নিয়োজিত থেকে।”

তিনি আরও বলেন,রমজানে ছিনতাই ও অন্যান্য অপরাধ ঠেকাতে পুলিশ তৎপর থাকবে। প্রতিটি ব্যাংকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের সময় পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, সিনিয়র এএসপি (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাফুজুর রহমান,প্রমুখ।

পুলিশের প্রেসব্রিফিংয়ে সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান সাইফ, জুয়েল মৃধা,কাজী আশরাফুল আজাদ,ইন্দ্রজিত রায়,এস এম ফরহাদ, ফটো সাংবাদিক আইয়ুব হোসেন মনা প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews