1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুই সাংবাদিকের মিথ্যা মামলা দিয়ে হয়রানির, অব্যাহতির চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

দুই সাংবাদিকের মিথ্যা মামলা দিয়ে হয়রানির, অব্যাহতির চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন 

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি :

চাটখিল প্রেসক্লাবের সাথে জড়িত পূর্বশিখা পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক যায়যায় কাল পত্রিকার চাটখিল প্রতিনিধি মো: আলমগীর হোসেন হিরু ও দৈনিক ঢাকা প্রতিদিনের চাটখিল প্রতিনিধি রফিকুজ্জামান কে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

এই ব্যাপারে তারা নোয়াখালী জেলা পুলিশ সুপারের কাছে মিথ্যা অভিযোগের বিবরণ দিয়ে  মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য পৃথক পৃথক আবেদন করেছেন।

আলমগীর হোসেন হিরুর অভিযোগে জানা যায়, তিনি গত (১৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউজ সংগ্রহের জন্য কয়েকজন সাংবাদিক এবং তৎকালীন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক ভূঁইয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সহ উপজেলার হালিমা দীঘির পাড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান।

তথ্য সংগ্রহ শেষে তিনি ঘটনাস্থল থেকে চলে আসেন। এই ঘটনার ৮মাস পর ছয়ানী টবগা গ্রামের ইউসুফ আলীর ছেলে শিবির কর্মী  ফরহাদুল ইসলাম (২৩) তাকে সহ ৭২জনকে আসামী করে (৬ ফেব্রুয়ারি) মামলা দায়ের করে। মামলা নং সিআর ৫৫-২০২৫। তিনি তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার প্রতিবাদ জানিয়ে এবং মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)  নোয়াখালী জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন।

অপরদিকে চাটখিল বাজারের টাইলস্  ব্যবসায়ী দৈনিক ঢাকা প্রতিদিনের চাটখিল প্রতিনিধি রফিকুজ্জামানের  জেলা পুলিশ সুপারের নিকট  লিখিত আবেদনে জানা যায়, গত (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর উপজেলার বানসা বাজারে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মহড়া দেয়।

এসময়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া  পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার ১৬দিন পর পৌর পরিবহন শ্রমিক দলের নেতা মাসুদ আলম বাদী হয়ে ৮৪জনকে আসামী করে চাটখিল থানায় মামলা দায়ের করেন।

আবেদনে তিনি বলেন, এই ঘটনার সম্পর্কে আমি কিছুই জানিনা।  কোন বিশেষ মহল আমার ক্ষতি সাধনের লক্ষ্যে  আমাকে এই মামলার আসামী করা হয়েছে। আমি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই।

চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ  সাংবাদিক নেতৃবৃন্দ দুই সাংবাদিককে  মিথ্যা মামলা দিয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দ দুই সাংবাদিক কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা পুলিশ সুপারের কাছে জোর দাবী জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews