যশোরে একটি তেলপাম্পে চাদাবাজি মামলার পাল্টা আরেকটি মামলা করা হয়েছে। মদপান করে উচ্চস্বরে গান বাজনা করার অভিযোগে এবার তেল পাম্পের মালিকসহ তিনজনকে আসামি করা হয়েছে। ঘটনার সত্যতা না থাকায় পুলিশ বিষয়টি আমলে না নিলেও আদালতে দায়ের করা পিটিশনটি এবার থানায় রেকর্ড করা হয়েছে।
আসামিরা হলেন,যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার আনোয়ারুল ইসলাম ওরফে লাইফ জোয়ারদারের ছেলে এবং শংকরপুর বটতলা এলাকার আফরিন তেল পাম্পের মালিক আজমীর জোয়ারদার,বেজপাড়া তালতলার নাগুর ছেলে টনি এবং খালধার রোড এলাকার জিকো।
মামলার বাদী শংকরপুর ইসহাক সড়ক এলাকার দুরুল হুদা মামলায় বলেছেন, শংকরপুর বটতলা এলাকায় আফরিন তেল পাম্প নামে আসামি আজমীর জোয়ারদারের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।
ওই পাম্পের পিছনে সার্ভিস সেন্টারে প্রতিনিয়ত মদপান এবং উচ্চস্বরে গান বাজনা করা হয়। বাদী দুরুল হুদা সেখানে মদপান ও গানবাজনা করতে নিষেধ করেন। এতে বাদীর উপর ক্ষীপ্ত হয়ে তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করতে থাকে।
গত ২৮ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বাদীর ছেলে খলিলুল্লাহ সাগর ঢাকাস্থ্য ইতালী দূতাবাসে ভিসা প্রসেসিংয়ের জন্য বাড়ি থেকে রওনা করেন। কিন্তু বাড়ি থেকে বের হতেই গানবাজনা ও মদের আসর দেখে তিনি তাদের নি্েযষধ করেন। এতে ক্ষীপ্ত হয়ে তাকে মারপিট করা হয়।
তার চিৎকারে আশপাশের লোকজন নিয়ে খলিলুল্লাহকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হয়ে কোতোয়ালি থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে ১৯ ফেব্রুয়ারি এই ব্যাপারে আদালতে পিটিশন মামলা করা হয়।
বিচারক টিপিশনটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে গত ২ ফেব্রুয়ারি রাতে টিপিশনটি এজাহার হিসেবে গ্রহণ করে থানা পুলিশ।
অপরদিকে এই মামলার আসামি আজমী জোয়ারদারের তেলপাম্পে প্রতিনিয়ত চাদাবাজি করতে যেতেন দুরুল হুদা ও তার কয়েকজন সহযোগি। এই ঘটনায় গত ২৮ জানুয়ারি রাত ১২টার দিকে নুরুল হুদাসহ তার কয়েকজন সহযোগি নিয়ে আফরিন তেলপাম্পে চাদা দাবি করা হয়।
চঁাদা না দেয়ায় পাম্পের কাউন্টারের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে মারপিট, ভাংচুর ও দুই লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ওই পাম্পের নাইট গার্ড নজরুল ইসলাম ঠেকাতে এলে তাকেও মারপিট করা হয়।
এই ঘটনায় ১৮ ফেব্রুয়ারি তেলপাম্পের মালিক আজমীর জোয়ারদার বাদী হয়ে দুরুল হুদা ও তার ছেলে খলিলুল্লাহ সাগরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলা থেকে রেহাই পেতে আদালতের মাধ্যমে এই মামলাটি করা হয়েছে বলে আজমীর জোয়ারদার জানিয়েছেন।

Leave a Reply