যশোরে গাঁজা বিক্রি কালে হামিদপুর এলাকা থেকে বোরহান হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে চাঁনপাড়া ক্যাম্পের পুলিশ। সে হামিদপুর মধ্যপাড়র করিম খাঁ এর ছেলে।
এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাদক বিক্রেতাকে সোমবার ৩ মার্চ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান জানান, রোববার ২ মার্চ রাতে গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে বোরহানকে আটক করে। পরে তার কাছ হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।

Leave a Reply