1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শৈলকুপায় গড়াই নদীতে ভাসছে কুমির, আতঙ্কে স্থানীয়রা

  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

শৈলকুপায় গড়াই নদীতে ভাসছে কুমির, আতঙ্কে স্থানীয়রা

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি :

রাজবাড়ী, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে কুমিরের দেখা মিলেছে। ঝিনাইদহের শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া অংশে কখনো একটি, কখনো তিনটি কুমির ভেসে বেড়াচ্ছে বলে জানিয়েছেন নদীতীরের বাসিন্দারা।

বড় বড় এসব কুমির দেখতে আশপাশের গ্রামের মানুষ ভিড় করছেন। অনেকে মুঠোফোনে ধারণ করেছেন কুমির ভেসে ওঠার চিত্র। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে তাদের। নদীতে গোসলসহ দৈনন্দিন কাজ করতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনবার কুমির দেখতে পায় নদীপাড়ের মানুষ। খুলুমবাড়িয়া এলাকায় দেখা যায় নদীর পাড়ে শত শত মানুষের ভিড়। কেউ দাঁড়িয়ে,

আবার কেউ অধীর আগ্রহে নদীর দিকে তাকিয়ে বসে আছে। এতে মৎস্যজীবি ও স্থানীয়রা আতঙ্কের মধ্যে দিন কাটালেও পরিবেশবিদরা বলছেন, ভালো পরিবেশ পাওয়ায় গড়াই নদীতে কুমির বংশ বিস্তারসহ এখানে বসবাস করছে।

খুলুমবাড়িয়া গ্রামের আসালত মোল্লা জানান, সোমবার সকালে খুলুমবাড়ী ও রাজবাড়ীর পাংশা উপজেলার কেওয়া গ্রামের অংশে গড়াই নদীতে কুমির বেসে ওঠে। কুমির আসার খবর পেয়ে বিভিন্ন এলাকায় ছেলে-মেয়ে ও বয়স্ক ব্যক্তিরা নদীপাড়ে ভিড় জমাতে থাকেন।

অনেকে ড্রোন ক্যামেরা নিয়ে এসে ভিডিও করতে দেখা গেছে। শ্রী মেঘমালা রাণী জানান, অনেক দিন ধরে কুমির দেখার সংবাদ শুনছি। তাই আজ কুমির দেখতে এসেছি। তবে চোখে দেখতে না পারলেও ড্রোন ক্যামেরায় দেখেছি।

মাদলা গ্রামের আওলাদ হোসেন জানান, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ ও ফরিদপুরের মধুখালী পর্যন্ত বয়ে যাওয়া গড়াই নদী সংযোগ স্থাপন করেছে পদ্মা নদীর সঙ্গে।

গড়াই নদীর মোহনের ঘাট এলাকা বেশ গভীর। দুই পাশে পানি কমে যাওয়ায় গভীর স্থানে আশ্রয় নিয়েছে কমপক্ষে ১০টি কুমির। একমাসের বেশি সময় ধরে এখানে কুমিরগুলো দেখা যাচ্ছে।

স্থানীয়রা আরও জানান, বড় কুমির ছাড়াও তার সঙ্গে ছোট ছোট বাচ্চাও আছে। নদীর এই স্থানে প্রচুর মাছ হয়। একারণে হয়তো কুমিরগুলো এখানে স্থায়ীভাবে ঘাটি করেছে। গড়াই নদীতে প্রতিদিন শতশত মানুষ গোসল করেন ও মাছ ধরেন। এতে মানুষের মাঝে আতঙ্ক দেখা দিচ্ছে।

ঝিনাইদহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক খোন্দকার গিয়াস উদ্দীন বলেন, গড়াই নদীতে কুমির দেখার খবরটি তিনিও জানতে পেয়েছেন।

এটা পরিবেশের জন্য একটা ভালো খবর। নদীতে কুমির থাকবে, মাছ থাকবে জীব বৈচিত্রের আরো অনেক কিছুই থাকবে। এটা আগে ছিল। আমরা আশা করি নদীর আগের রুপ ফিরে আসুক।

তিনি বলেন, বর্ষা মৌসুমে হয়তো কুমিরগুলো এসেছিল। কিন্তু উপযুক্ত পরিবশে পাওয়ায় তারা যায়নি, স্থায়ীভাবে বসবাস করছে। শুনছি বাচ্চাও দিয়েছে। তিনি নদীপাড়ের মানুষকে কুৃমিরগুলোকে উত্যক্ত বা আঘাত না করার পরামর্শ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews