যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর সার গোডাউনের সামনে ট্রাকের চাপায় রাজিউল আলম (৫৩) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
নিহতের ছেলে শহরের বারান্দী মোল্লাপাড়ার রামিজওয়াসিত নেহাল (২১) অজ্ঞাত ট্রাক চলকের বিরুদ্ধে মামলাটি করেন।
এজাহারে তিনি উল্লেখ করেছেন, তার পিতা গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কাঠেরপুল থেকে মোটরসাইকেলযোগে খাজুরা বাজারে যাচ্ছিলেন।
পথিমধ্যে বাহাদুরপুর সার গোডাউনের সামনে পৌছালে পেছন দিক দিয়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ট্রাকের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাস্তা লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে গ্রহণ করে।

Leave a Reply