যশোর শহরের পুরাতন কসবা আয়েমা লেন নামক স্থানে নেওয়াজ আহমেদ (২৬) নামে এক যুবককে মারপিটে জখম করে টাকা কেড়ে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নেওয়াজ পুরাতস কসবা এসপি অফিস এলাকার নুর মোহাম্মদ সরদারের ছেলে।
আসামিরা হলো, পুরাতন কসবা বিমানবন্দর সড়কের চঁাদা এগ্রো লিমিটেড কোম্পানির অফিসের বিপরীত এলাকার কালার দুই ছেলে জসিম (৩৫) ও রনি (২৫) এবং বিমান বন্দর সড়ক গোরপাড়ার মৃত মধূর ছেলে রকি (২৪)।
এজাহারে নেওয়াজ উল্লেখ করেছেন, আসামিরা এলাকার চিহ্নিত ছিনতাইকারী, চঁাদাবাজ সন্ত্রাসী। তাদের নানা অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ তিনি করে থাকেন। সে কারনে তার সাথে শত্রুতা তৈরী হয়।
গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে তিনি মসজিদ থেকে পায়ে হেটে আয়েশা লেনে পৌছালে আসামিরা তার চারপাশে ঘিরে ধরে। এবং ধারালো চাকু, লোহার রড, জিআই পাইপ প্রভৃতি দিয়ে মারপিটে জখম করে।
সে সময় পকেটে থাকা ১ হাজার ২শথ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং থানায় লিখিত অভিযোগ দেন।

Leave a Reply