1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি :

সহপাঠীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল দশম শ্রেণি পড়ুয়া সাইমুন হোসেনের (১৬)। সেই মেয়ের সঙ্গে বিয়ে দিতেও রাজি ছিলেন তার বাবা, তবে শর্ত ছিল যৌতুক হিসেবে দিতে হবে দামি মোটরসাইকেল। বাবার যৌতুক চাওয়ার কথা জানার পর শনিবার রাতে নিজ শোবারঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সাইমুন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সাইমুন হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী ওয়াড়িয়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। কিছুদিন আগে বিষয়টি উভয় পরিবারে জানাজানি হয়। এরপর বিয়ের প্রস্তাবেও রাজি ছিল উভয় পক্ষ। তবে বিপত্তি ঘটে ছেলের বাবার দামি মোটরসাইকেল দাবি ও মেয়ের বাবার অসম্মতি।

একপর্যায়ে ঘটনা জানতে পারে সাইমুন হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে বাড়ির সবার অজান্তে নিজ শোবারঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেয়।

পরে রোববার সকালে তার এক বন্ধু এসে ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দেয়। এ সময় সাইমুনের ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।

জানতে চাইলে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘সাইমুনের বাবা মন্টু মিয়া লিখিত আকারে বিষয়টি থানাকে অবহিত করেছেন। মন্টু শেখ লিখিতভাবে দাবি করেছেন,

তাঁর ছেলে সাইমুন শেখ গলায় দড়ি দিয়ে মারা গেছে। খবর পেয়ে আমি ও থানার এসআই অমিয় কুমার ঘটনাস্থলে যাই। এরপর লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews