1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জমি লিখে না দেয়ায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলো ছেলে

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

জমি লিখে না দেয়ায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলো ছেলে

যশোরের মণিরামপুরে জমি লিখে না দেয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ায় স্বামীর ভিটে ছেড়ে বিধবা মেয়েকে নিয়ে ভাইয়ের সংসারে আশ্রয় নিয়েছেন তিনি।
জানা গেছে, প্রায় ২৫ বছর আগে দূরারোগ্য ব্যাধিতে ওই বৃদ্ধার স্বামী বাদল মোড়ল মারা যান।

মৃত্যুর সময় স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়ে এবং ভিটেমাটিসহ পাঁচ বিঘা জমি রেখে যান তিনি। সেই থেকে বিধবা স্ত্রী বুলুজান বিবি (৮০) অতিকষ্টে সন্তানদের মানুষ করে তাদের বিয়ে দিয়েছেন। ২ ছেলের মধ্যে বড় ছেলে আকবর আলী একটি বেসরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। আর ছোট ছেলে দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়াতে। কিন্তু স্বামীর রেখে যাওয়া ভিটামাটিসহ পাঁচ বিঘা সম্পত্তিই এখন কাল হয়ে দাঁড়িয়েছে বিধবা বুলুজানের জীবনে।

অভিযোগ উঠেছে, জমি লিখে না দেয়ায় বড় ছেলে আকবর আলী বিধবা মা-বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। শুধু তাই নয়, বড় ছেলে মায়ের একটি গাভী কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছেন। স্বামীর ভিটে থেকে উচ্ছেদ হয়ে বুলুজান তার মেঝ মেয়ে বিধবা আমেনাকে নিয়ে এখন ঠাঁই নিয়েছে দরিদ্র ভাই মোবারকের বাড়িতে। বুলুজানের আক্ষেপ এমন কুলাঙ্গার ছেলে জন্ম দেয়ায় তার আজন্মের পাপ হয়েছে।

সরেজমিনে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হাসাডাঙ্গামেঠোপাড়ায় গেলে কৃষক মৃত বাদল মোড়লের স্ত্রী বুলুজান বিবি (৮০) জানান, স্বামীর রেখে যাওয়া ভিটেমাটিতে সন্তানদের অতিকষ্টে মানুষ করে চারজনকে বিয়ে দেন। ১০ কাঠা জমি বিক্রি করে ছোট ছেলে অবিবাহিত আজগার আলীকে প্রায় ১৫ বছর আগে মালয়েশিয়া পাঠান।

আজগার আলী বিদেশ থেকে প্রতিমাসে তার বড়ভাই আকবর আলীর কাছে টাকা পাঠাতো। সেই টাকা দিয়েই বুলুজানের সংসার চলতো। কিন্তু বিয়ের দুই বছর পর সন্তান সম্ভাবনা স্ত্রীকে নিয়ে বড় ছেলে আকবর তার মাকে ফেলে চলে যান কেশবপুরে শ্বশুর বাড়িতে। আকবর আলী শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থেকে কেশবপুরে বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করেন।

এদিকে, বুলুজানের মেঝ মেয়ে নিঃসন্তান আমেনা খাতুনের স্বামীর মৃত্যু হয়। ফলে আমেনা খাতুন তার মায়ের কাছে ঠাঁই নেন। বুলুজান জানান, শ্বশুর বাড়ি থেকে দীর্ঘ ১০ বছর পর বড় ছেলে আকবর আলী স্ত্রী-সন্তান নিয়ে আবার বাড়িতে আসে। বাড়ির তিনটি কক্ষের মধ্যে আকবর স্ত্রী-সন্তান নিয়ে দুইটিতে বসবাস করে। বুলুজানের অভিযোগ বড় ছেলে সেই থেকে তাকে এবং বোনকে ভরণপোষণ দেন না। ফলে গরু-ছাগল পালন এবং বিঘা দুয়েক জমি বর্গা দিয়ে যে টাকা পান সেটা দিয়ে মা-মেয়ের সংসার চলছিলো।

বুলুজান বলেন, বিদেশ থেকে ছোট ছেলের পাঠানো ১০ লাখ টাকা বড় ছেলে আত্মসাৎ করেছে। তাই ছোট ছেলে এখন টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে বড় ছেলে আকবর আলী তার নামে জমি লিখে দেয়ার জন্য তাকে চাপ দেয়া শুরু করে।  কিন্তুতাতে অস্বীকৃতি জাননোয়।

আকবর আলী তার একিটি বড় গাভি কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে। এটির প্রতিবাদ করায় আকবর আলী তাকে ও তার বিবধা মেয়েকে বাড়ি থেকে গত আগষ্ট মাসে বের করে দেয়। স্বামীর বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর কোনো উপায়ন্তর না পেয়ে মেয়ে আমেনাকে নিয়ে ঠাঁই নেন একই গ্রামের বাসিন্দা তার ভাই মোবারক মোড়লের বাড়িতে।

বুলুজান বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এ ব্যাপারে স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চেয়েও কোনো সুরাহা হয়নি। বুলুজানের ছোটভাই মোবারক মোড়ল জানান, তিনি নিজে অতিদরিদ্র হলেও আপন বোন-ভাগ্নীকে তাড়িয়ে দিতে পারেন না। মোবারক মোড়ল বলেন, এ ব্যাপারে বাড়াবাড়ি না করতে প্রতিনিয়ত আকবর আলী তার মা ও আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, জমির লোভে গর্ভধারিনী মাকে তাড়িয়ে দেয়া ছেলের উপযুক্ত বিচার হওয়া উচিত।

তবে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়াসহ সব অভিযোগ অস্বীকার করে আকবর আলী জানান, তার মা অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকতা কবির হোসেন জানান, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তাৎক্ষণিকভাবে ছেলেকে আইনের আওতায় আনা হবে। সূত্র ঃ দৈনিক স্পন্দন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews