1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চেম্বার নেতাদের হুঁশিয়ারি অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশয় না দেয়ার ঘোষণা

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যশোরে চেম্বার নেতাদের হুঁশিয়ারি অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশয় না দেয়ার ঘোষণা

শহিদ জয়,যশোর অফিস :

রমজান সামনে রেখে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশয় না দেয়ার ঘোষণা দিয়েছে যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।আজ রোববার দুপুরে যশোর চেম্বার অব কমার্সের সভাকক্ষে এক সংবাদ সম্মলনে বাজার মনিটরিংয়ের জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন তারা।

নেতৃবৃন্দ বলেছেন,বাড়তি দাম নিয়ে ভোক্তাদের দুর্ভোগ বাড়ালে প্রশাসন যে পদক্ষেপ নেবে তার সাথে থাকবেন তারা। যশোর চেম্বার অব কমার্সের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি যৌক্তিক,সহনীয় ও সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান বলেন,চেম্বারের বাজার তদারকি কমিটি প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করবে। ব্যবসায়ীদের পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে ও নকল, ভেজাল পণ্য বিক্রি না করতে উৎসাহিত করা হবে।

তিনি আরো বলেন,ভোক্তাদের প্রত্যাশা পূরণে রমজানে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের কোন প্রকার প্রশয় দেয়া হবে না। তাদের কোন অপকর্মের জন্য চেম্বার বা কোন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাদের সমর্থন দেবে না।

বরং আইনে যে শাস্তি আছে সেটার পক্ষে আমাদের অবস্থান থাকবে। পাশাপাশি প্রশাসন বা ট্যাক্সফোর্সের অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি নেয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সদস্য কাসেদুজ্জামান সেলিম, ইদুল চাকলাদার,এজাজ উদ্দিন টিপুসহ যশোরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews