1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত আহত ১

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোরে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত আহত ১

যশোর অফিস :

যশোরে আলাদা দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অন্যজন আহত হয়েছে। শনিবার রাতে সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে ও আহতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে যশোর মাগুরা সড়কের পাঁচবাড়িয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী রাজিউল আলম (৩০) নামে এক যুবক নিহত হন।

রাজিউল যশোর থেকে ব্যবসায়িক কাজে খাজুরার দিকে যাচ্ছিলেন এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ,এতে ঘটনাস্থলে নিহত হন রাজিউল আলম।

দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহত রাজিউল যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার মৃত বাদল বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন সিএন্ডএফ ব্যবসায়ী। নিহতের লাশ যশোর হাসপাতাল মর্গে রয়েছে।

এদিকে শনিবার রাত নয়টার দিকে যশোর-নড়াইল সড়কের ধলগ্রামে অপর একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মহরম নামে এক যুবক আহত হন। আহতকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। আহত

মহরম যশোরের বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রামের বশির মোল্লার ছেলে।

আহতের পিতা বশির মোল্লা বলেন, তার ছেলে মোটরসাইকেল চালাচ্ছিলেন এ সময় রাস্তার একটি কুকুর চলে আসায় কুকুরটিকে বাঁচাতে গিয়ে মহরম নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews