1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনা বিভাগের মানুষের জন্য বিনামূলে হেলিকপ্টার সেবার উদ্বোধন যশোরে

  • শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

খুলনা বিভাগের মানুষের জন্য বিনামূলে হেলিকপ্টার সেবার উদ্বোধন যশোরে

­যশোর অফিস :

খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আদ্-দ্বীন ফাউন্ডেশন যে বিনামূল্যে রোগী পরিবহনে হেলিকপ্টার সেবা চালু করেছে। এই উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাকে অনুধাবন করে ইমপ্রেস এভিয়েশন পরিচালিত আদ্-দ্বীন ফাউন্ডেশন Bell 505 হেলিকপ্টারের মাধ্যমে এই সেবা চালু করেছে,যা মানবতার সেবায় এক বিশাল অগ্রগতি।

শনিবার (১ মার্চ) যশোরের পুলেরহাট আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুস সবুর সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবির ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো.আব্দুল মজিদ, কাস্টম হাউস ঢাকার কমিশনার জাকির হোসেন,যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম,সিভিল সার্জন মাসুদ রানা ও যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি হসপিটালের পেডিয়েট্রিশিয়ান কনসালট্যান্ট মোসলেহ উদ্দিন ফরিদ।

আদ্ দ্বীন সংশ্লিষ্টরা জানিয়েছে, সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে দেশে আটটি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে আদ্ দ্বীন ফাউন্ডেশন।এরই অংশ হিসেবে তাদের যুগান্তকারী সংযোজন হেলিকপ্টারযোগে বিনা মূল্যে রোগী পরিবহন সেবা।

যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনার বয়রায় অবস্থিত আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে আদ্ দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আটটি হাসপাতালে জরুরি রোগী স্থানান্তরের সেবা পাওয়া যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews