1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ
বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : 

আমাদের গণতন্ত্রের আন্দোলন ছিনতাই হয়ে দেশে নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ কায়েম হয়েছে।চট্টগ্রাম লালদিঘী ময়দানে আগামীকাল ২৮শে ফেব্রুয়ারি ইনসানিয়াত বিপ্লবের অনুষ্ঠিতব্য মানবতার রাজনীতি মহাসমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে সংগঠনের চট্টগ্রাম জেলা কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব নেতৃবৃন্দ বলেন, সব ধর্ম-মত-পথ-আদর্শের-সব দলের-সব মানুষের নিরাপত্তা- জীবনের স্বাধীনতা-বাকস্বাধীনতা-নাগরিকত্ব-ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যই আমরা ইনসানিয়াত বিপ্লব ও জনগণ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার সংগ্রাম করেছি যার ফলে অন্তবর্তী সরকার এসেছে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য। অথচ এই অন্তবর্তী সরকার দলনিরপেক্ষ না হয়ে পক্ষপাতদুষ্ট হয়ে আমরা ইনসানিয়াত বিপ্লবের সাংবিধানিক অধিকার হরণ ও বাকস্বাধীনতা রুদ্ধ করে গণতন্ত্রের মূলে এবং রাষ্ট্রের অস্তিত্বের মূলে কুঠারাঘাত করেছে।

ইনসানিয়ার বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার আয়োজিত এ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মানবতার রাজনীতির সমাবেশ অনুমতি না দিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী প্রমাণ করল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা মানবাধিকার ও গণতন্ত্রের শত্রু, তাদের চরিত্র পূর্বের স্বৈরাশাসনের চেয়েও গণতন্ত্রবিরোধী ও নিপীড়নমূলক এবং মিথ্যা ভিত্তিক ।

তাঁরা বলেন, ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির সমাবেশ বন্ধ করে তারা সংবিধান লঙ্ঘন করেছেন এবং রাষ্ট্রকে একক গোষ্ঠীবাদি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছেন।

ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ অন্তবর্তী সরকারকে আগের মত স্বৈরাচারি ফ্যাসিবাদি চরিত্র অনুসরণ না করে, রাজনৈতিক দলের কন্ঠরোধ বাক স্বাধীনতা হরণ না করে, মিথ্যা মামলা ও রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে নিপীড়ন না চালিয়ে, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আতঙ্কমুক্ত-রুদ্ধতামুক্ত- বৈষম্যমুক্ত গণতান্ত্রিক পরিবেশ জারি রাখার আহ্বান জানান ।

ইনসানিয়াত বিপ্লব জীবনের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা রক্ষায় এবং একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্র থেকে রাষ্ট্র ও ধর্ম এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জনগণকে মানবতার রাজনীতির
ভিত্তিতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ও জেলা শাখার নেতৃবৃন্দ ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews