অভিনব কায়দায় গাঁজা পাচারের অভিযোগে যশোর শহরের নিউ মার্কেট এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব ৬।
বুধবার সন্ধ্যায় নিউমার্কেট এলাকার চাকলাদার পরিবহনের যাত্রীকে তল্লাশি করে এ গাঁজা উদ্ধার করা হয়। আটক মনিরুল ইসলাম নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply